বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে উলিপুরে মানববন্ধন
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত সর্বস্তরের জনগণের ব্যানারে কয়েক হাজার নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়। উলিপুরের মুল সড়কে তীব্র যানজট কমাতে উলিপুর হেলিপ্যাড থেকে বজরা চিলমারী বাইপাস সড়ক ৩ দশমিক ৩ কিলোমিটার নির্মাণের জন্য ৬৮কোটি ৫৩ লাখ টাকা একনেকে অনুমোদন হয়। কিন্তু দীর্ঘদিনেও বাইপাসের জন্য জমি অধিগ্রহণ না করায় প্রকল্পের অর্থ ফেরত যাবার আশংকায় আজ এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বলে জানান আয়োজকরা।
এ সময় স্মৃতিসৌধ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা তারিক আবু আলা চৌধুরী, জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, বনিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, বাইপাস আমাদের প্রাণের দাবি। দ্রুত বাস্তবায়ন করতে হবে।


















