ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

ফকির মিরাজ আলী শেখ, গোপালগঞ্জ
  • আপডেট সময় : ৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গতকাল শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় মুকসুদপুরের জলিরপাড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণাঞ্চলের প্রধান কার্যালয়ে নেতৃবৃন্দরা এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগের এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৭ নং জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক সহ-সভাপতি আব্দুস সালাম ফকির।
এ সময় তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যা সহ ব্যক্তিগত ও পারিবারিক নানা কারণে উক্ত সহ-সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। আজ থেকে তিনি আওয়ামী লীগের সকল কর্মকান্ড থেকেও স্বেচ্ছায় অব্যাহতি নেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত জলিরপাড় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদ্যসাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন শেখ (ময়ূর) লিখিত বক্তব্য পাঠ করে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উক্ত পদ ও আওয়ামী লীগের সকল কর্মকান্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
এ সময় জেলা ও উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

আপডেট সময় :