ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মেলান্দহে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম স¤পাদক, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। গতকাল শনিবার মেলান্দহে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকান্ডে নিজেকে স¤পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান। রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান। বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা জামালপুরের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা প্রয়াত ডাঃ নুরুল ইসলাম ছিলেন যুদ্ধ-পরবর্তী সময়ে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের প্রথম সংসদ সদস্য। বাবার পথ অনুসরণ করে তিনিও দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন। দীর্ঘ ২৪ বছর ধরে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া মানবাধিকার কমিশন, বাংলাদেশ স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এবং ভবিষ্যতেও করবেন বলে জানান। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে দায়িত্ব পালন করলেও সামাজিক কর্মকান্ডের জন্য সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন তিনি। মেলান্দহের রাজনীতিতে পাশা পরিবার একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত। বিশেষ করে মুক্তিযোদ্ধা হিসেবে আলহাজ্ব কিসমত পাশার অবদান ও নেতৃত্ব স্থানীয় মানুষদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেলান্দহে সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার

আপডেট সময় :