ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার রাতভর পরিচালিত এ অভিযানে মোংলার বুড়িরডাঙ্গা, রামপালের গৌরম্ভা এবং আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় দিগরাজ-রামপাল ও ফকিরহাট এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়। আটককৃতরা হলেন— মো: রনি হাওলাদার, মো: সজিব আহাম্মেদ জয়, হোসেন, মো: সাজেদুল ইসলাম, মো: নাজমুল শেখ এবং মেহদী হাসান।
অভিযানের নেতৃত্ব দেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন এবং সেকেন্ড অফিসার ইমামুল ইসলামসহ পুলিশের একটি দল। এ সময় তারা চক্রটির সদস্যদের আটক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। মোংলা থানার ওসি মো: আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক

আপডেট সময় :