ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রামুতে ২০০০০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ২০০০০ ( বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবাসহ ২ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।
২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৭৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে একটি সন্দেহজনক ইজিবাইক আটক করা হয়। যাত্রী (ক) এফডিএমএন মমতাজ (২০), পিতা- মোস্তফা কামাল, গ্রাম- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-২, ব্লক নং-এ, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এবং (খ) মনোয়ারা (৪৫), স্বামী- মোহাম্মদ আলী, গ্রাম- মাদ্রাসাপাড়া, ডাকঘর- রাবেতা, থানা- রামু, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে মহিলা সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৬০,০০,০০০/- টাকা মূল্যের ২০০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে ২০০০০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

আপডেট সময় :