ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‌্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি চাকরি দেওয়ার কথা বলে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করেন। পরে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‌্যাবের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে চৌমুহনী চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

আপডেট সময় :