ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন – গণমাধ্যমকে কোটারিমুক্ত ও জাতীয় চরিত্র দিতে চাই : মাহমুদুর রহমান Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শাহ’র বক্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় শাহর এই মন্তব্য। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত মন্দ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় দূতাবাসের উপ-প্রধানের কাছে সোমবার প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে বাংলাদেশ অনুমোদন করে না এবং এই মন্তব্য নিয়ে তীব্র আপত্তি ও অত্যন্ত ব্যথিত হওয়ার বিষয়টি প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়।

একই সঙ্গে ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এ ধরনের আপত্তিজনক ও অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত রাখার জন্য উপদেশ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্বপূর্ণ পদ থেকে এ ধরনের মন্তব্য দুই বন্ধুপ্রতিম দেশের একে অপরকে বোঝা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে খাটো করবে বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহ’র বক্তব্যের তীব্র প্রতিবাদ ঢাকার

আপডেট সময় :