ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬১৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও সঙ্গে যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার। বুধবার (২৬ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং একের পর এক ক্যু হয়েছে। ২০০৯ থেকে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই দৃশ্যমান ও টিকসই উন্নয়ন সম্ভব হয়েছে। সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যগোপযুগী হিসেবে গড়ে তুলতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার।

সরকারপ্রধান বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখলাম যে এসএসএফের শুটিং প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। সেটা তৈরি করে দিয়েছি এবং এখন আরও উন্নত শুটিং প্র্যাকটিসের জায়গা করে দিচ্ছি। তাদের অফিসার্স মেস থেকে শুরু করে সবকিছুই আমাদের হাতে গড়া। লোকবলও বৃদ্ধি করা হয়েছে। তবে শুধু এসএসএফ না, সবার জন্যই আমরা কাজ করেছি।

এসএসএফ সদস্যদের তিনি আরও বলেন, দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারণ নিজের ভেতরে এসব না থাকলে সফলতা অর্জন করা যাবে না। এসএসএফে সব বাহিনীর প্রতিনিধি রয়েছে। যা সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় :