ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শরীয়তপুরে শিক্ষার্থীকে কুপিয়ে মারধর, মামলা Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ

স্বরূপকাঠীর দুইদিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রশাসন প্রশিক্ষণ নীতিমালা (পিএটিপি)–২০২৩ অনুযায়ী স্বরূপকাঠী পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স ২০২৫–২০২৬ (১ম পর্যায়) অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪–২৫ নভেম্বর ২০২৫ তারিখে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার, বরিশাল বিভাগের পরিচালক (যুগ্মসচিব) জনাব খোন্দকার আনোয়ার হোসেন। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্বরূপকাঠী পৌরসভার প্রশাসক ও নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
প্রশিক্ষণে পৌরসভার বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সেবা প্রদানের মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিক প্রশিক্ষণ নীতিমালার কার্যকর প্রয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে পৌরকর নির্ধারণ, দুর্নীতি প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা, তথ্য অধিকার আইন, দাপ্তরিক নথি ব্যবস্থাপনা, শিষ্টাচার ও নৈতিকতা, পিপিএ–পিপিআর সংশোধনী, নাগরিক সেবা উন্নয়ন এবং স্থানীয় সরকারের কর্মদক্ষতা বৃদ্ধিসহ প্রশাসনিক ও কারিগরি নানা বিষয়ে বিস্তৃত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি সেশনে বাস্তব অভিজ্ঞতা শেয়ার এবং সমস্যা সমাধানমূলক আলোচনা আয়োজন করা হয়।
প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, ইউএনও ও পৌর প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, এসিল্যান্ড রায়হান মায়মুন, উপপরিচালক ইসরাত জাহান এবং এলজিইডির অভিজ্ঞ প্রকৌশলীগণ।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ-সংক্রান্ত সকল ব্যয় পৌরসভার নিবন্ধিত প্রশিক্ষণ খাত থেকে বহন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে এবং ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, দক্ষ ও জনবান্ধব করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরূপকাঠীর দুইদিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

আপডেট সময় :