ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পশুখাদ্য বিতরণ

হালুয়াঘাট প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গবাদিপশু খামারিদের মাঝে পশুখাদ্য বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোঃ শাকের উল্লাহসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা উপস্থিত ছিলেন।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৩৮৫ জন অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে পর্যায়ক্রমে পশুখাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পশুখাদ্য বিতরণ

আপডেট সময় :