ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর মোটরসাইকেলসহ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুরে অস্ত্রের মুখে স্বপন মিয়া নামে এক ব্যবসায়ীর মোটরসাইকেলসহ ৫০ হাজার টাকা ছিনিয়ে পালানোর সময় জাফর আহমেদ ওরফে বাবু (৩৫) নামে স্থানীয় যুবককে আটক করে গণপিটুনি দিয়ে করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১১ টার দিকে গৌরীপুর পৌর শহরের ঢুলিপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ছিনতাইয়ের ঘটনায় পৌর শহরের মধ্য বাজার এলাকার ব্যবসায়ী ভুক্তভোগী স্বপন মিয়া (৩৮) বাদী হয়ে শনিবার গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় দুই আসামি হলেন, গৌরীপুর পৌর শহরের মধ্য বাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাফর আহমেদ বাবু ও পূর্ব কালিপুর (রিকশাপট্টি) এলাকার মৃত আজিজ উদ্দিনের ছেলে মো. শাহজাহান (৩০)।
ব্যবসায়ী স্বপন মিয়া জানান, ঘটনারদিন রাত সাড়ে ১১টার দিকে সুজুকি জিক্সার (১৫৫ সিসি) মোটরসাইকেল নিয়ে পৌরসভার ঢুলিপাড়া এলাকায় নিজের নির্মাণাধীন ভবনের কাজ দেখতে যান। কাজের তদারকি শেষে বাড়ি ফেরার সময় উল্লেখিত দুই ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে তার গতিপথ রোধ করে তাকে মারধর করে জোরপূর্বক মোটরসাইকেলসহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার পর ওইদিন দিনগত রাত পৌনে তিনটার দিকে গৌরীপুর ইউনিয়নের সাতুতি এলাকায় হানিফ মেম্বারের বাড়ির সামনের রাস্তায় ছিনতাইতারী জাফর আহমেদ বাবুকে মোটরসাইকেলসহ আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ব্যবসায়ীর ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ০৭, তারিখ: ০৬/০৬/২৬)। রাতেই উদ্ধার হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার বিকেলেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর মোটরসাইকেলসহ টাকা ছিনতাই

আপডেট সময় :