ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

ঈদের ছুটিতে মোংলা বন্দরে ২ লাখ ৭০ হাজার টন পণ্য আমদানি রপ্তানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার সক্ষমতা বেড়ে যাওয়ায় ঈদুল আজহার ১০ দিনের টানা ছুটিতেও পুরোপুরি চালু রাখা হয় বন্দরের অপারেশনাল কার্যক্রম। এসময় বন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য আমদানি রপ্তানি ও খালাস বোঝাই কার্যক্রম ২৪ ঘন্টা সচল রাখা হয়। ১০ দিনের ছুটিতে বন্দরে মোট ৩৫ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এ জাহাজগুলো থেকে মোট আমদানি রপ্তানি হয়েছে ২ লাখ ৭০ হাজার মেট্রিকটন পণ্য।
মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, টানা ছুটিতে বন্দর সচল রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালন করেন। হারবার, বহিঃনোঙর ও জেটি এলাকায় পণ্য খালাস ও বোঝাই কাজে যুক্ত বিভাগগুলো। বিশেষ করে হারবার, যান্ত্রিক-তড়িৎ এবং ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টা খোলা ছিল। এই ১০ দিনে বন্দরে মোট ৩৫টি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে এবং ১ হাজার ৬০০ টিইইজ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা অন্যান্য বন্দর বাদ দিয়ে মোংলাকে বেছে নিচ্ছেন। সে অনুযায়ী জাহাজ এবং আমদানি-রপ্তানি পণ্যের সংখ্যাও বেড়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে আমরা ঈদের ছুটির মাঝেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রেখেছি।
তিনি আরও বলেন, বিপুল পরিমাণ পণ্য খালাস-বোঝাই কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এতে ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
বন্দর সংশ্লিষ্ট আমদানি রপ্তানিকারকরা জানান, ঈদের সময় সরকারি ছুটি থাকলেও মোংলা বন্দরের কার্যক্রম কখনো থেমে থাকেনি। আমরা ২৪ ঘন্টাই বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সেবা পেয়ে আসছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের ছুটিতে মোংলা বন্দরে ২ লাখ ৭০ হাজার টন পণ্য আমদানি রপ্তানি

আপডেট সময় :