ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২ Logo ট্রলারডুবিতে নিখোঁজ জেলেদের পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা Logo ডিমলায় দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে শরীর মালিশ করানোর অভিযোগ

কচুয়ায় সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলামের দাফন সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো:. জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। গত শুক্রবার ভোররাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহরের পরে ভূঁইয়ারা উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মরহুমের জানাযায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী,পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোঃ ফানাউল্লাহ্ শাজুলী ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মাসুদুর রহমান প্রমুখ। মরহুমের জানাজার নামাজ পড়ান দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী।
উল্লেখ্য যে,ভূঁইয়ারা গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি সদস্য মো: জহিরুল ইসলাম জীবদ্বশায় একজন ন্যায় বিচারক ও প্রতিবাদী রাজনৈতিক মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। তিনি সদা হাসিখুশী থাকতেন এবং সাধারন মানুষের ন্যায় জীবন যাপন করতেন। ইউপি সদস্য থাকাকালীন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তিনি কারও সঙ্গে ভুল ত্রুটি করে থাকেন তাহলে তাকে নিজগুণে ক্ষমা করে দেওয়ার জন্য সকলের নিকট মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুমের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কচুয়ায় সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলামের দাফন সম্পন্ন

আপডেট সময় :