ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কাঁঠালিয়ায় মতবিনিময় সভা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে নব যোগদানকৃত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এর সাথে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মজিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম, সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, কাঁঠালিয়া সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. বায়জেদুর রহমানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন।
সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে কাঠালিয়া উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সুযোগ-সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। জেলা প্রশাসক সবার মতামত গুরুত্বসহকারে শোনেন এবং সব ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় মতবিনিময় সভা

আপডেট সময় :