কুড়িগ্রামে নদ-নদী পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
- আপডেট সময় : ২২২ বার পড়া হয়েছে
গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত তিস্তা ধরলা,ব্রহ্মপুত্র,দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।
পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
দুধকুমারের পানিতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।
নিমজ্জিত হয়ে পড়েছে রোপা আমন, আমন বীজতলা,পাট ও বিভিন্ন মৌসুমী ফসল।
এছাড়াও পানি প্রবেশ করেছে নিম্মাঞ্চলের ঘরবাড়িতে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের কাঁচা সড়কগুলো।
পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।
ব্রহ্মপুত্র নদের চিলমারী,নুনখাওয়া,হাতিয়া পয়েন্টে ও সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।















