ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

কেশবপুরে দরিদ্র পরিবারে গাভী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে

Oplus_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর উপজেলার ইমাননগর ও মুজগুন্নী গ্রামের হতদরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নে নতুন আশার আলো জ্বালল স্থানীয় উন্নয়ন সংস্থা সমাধান । বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়িত গাভী পালন কর্মসূচি আওতায় গতকাল সোমবার পর্যন্ত দুই গ্রামের মোট ৮ জন উপকারভোগীর মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়। এই উপলক্ষে ইমাননগর গ্রামের আজগার মোড় চত্বরে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাধান সংস্থার পরিচালক (কর্মসূচি) আবু জাফর মাতুব্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রকোনুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম । এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, গাভী পালন কর্মসূচি গ্রামীণ দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি গাভী একটি পরিবারের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে পারে, এই লক্ষ্যেই সমাধান সংস্থা নিয়মিতভাবে নানা ধরনের টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
উপকারভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রশিদা বেগম। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, একটি গাভী আমাদের পরিবারের জন্য স্বপ্নের মতো। দুধ বিক্রি করে সংসারে কিছুটা স্বস্তি ফিরবে এটাই বড় পাওয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলী । শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ৮জন উপকারভোগীর হাতে ৮ টি গাভী তুলে দেন।
গাভী গ্রহণ করে উপকারভোগীরা আনন্দে আপ্লুত হয়ে সমাধান ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান। তাদের মতে, এই উদ্যোগ শুধু একটি গাভী নয়, বরং দারিদ্র্যমোচনের নতুন দরজা খুলে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুরে দরিদ্র পরিবারে গাভী বিতরণ

আপডেট সময় :