ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোটা সংস্কার আন্দোলন পর্যবেক্ষণ করছেও বলে জানিয়েছে দেশটি।

সোমবার (১৫ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ তথ্য জানান।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহতের রিপোর্ট সম্পর্কে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

মিলার বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানাই। যারা এই সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে।

মিলার বলেন, বিক্ষোভে এখন পর্যন্ত দুইজন নিহত এবং হামলায় শতশত বিক্ষোভকারীর আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে আন্দোলনে নিহত দুইজনের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তবে সোমবার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আপডেট সময় :