ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের চাকলাপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ প্রার্থনার আয়োজন করে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন, গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা করেন। তারা সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় অনেক ধর্মপ্রাণ নাগরিক অংশগ্রহণ করেন এবং এককভাবে ও সামগ্রিকভাবে প্রার্থনায় যোগ দেন।
এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহ্লাদ সরকার, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপঙ্কর কুমার ঘোষ, সদস্য সচিব বিজন কুমার ঘোষ, যুগ্ম-আহ্বায়ক দিবস দেবনাথ, প্রদীপ রায়, জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নীলকান্ত বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় :