ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতার মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম নজির নামের ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এলাকার স্থানীয়রা বলছে, সকালে সড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়দের ধারনা- শনিবার রাতে কোনো একসময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ রোববার সকালে ওই উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
শ্রমিক ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি নগদ, বিকাশ ও মনোহারি পণ্যের ব্যবসা করতেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠনের নেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় :