ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ৫৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। একই সময়ে দখলদারদের হামলায় সেখানে আরও ১৪৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের ব্যাপারে বিবৃতিতে তারা বলেছে, ৪৪ জন নিহত ও ১৪৫ জন আহত ছাড়াও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেক আহত-নিহত পড়ে আছেন। অ্যাম্বুলেন্স অথবা সিভিল ডিফেন্সের ক্রুরা সেখানে যেতে পারছে না।”
নতুন করে ৪৪ জনের মৃত্যুতে ইসরায়েলি বর্বরতায় গাজায় মোট মৃত্যুর সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৫১ হাজার ২০১ জনে পৌঁছেছে। এবং ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ওই সময় সেখানকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন তাদের দুঃখ-কষ্ট হয়ত লাঘব হবে। তবে চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ রাত থেকে আবারও গাজায় বর্বরতা ও হত্যাযজ্ঞ শুরু করে দখলদাররা। ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইসরায়েলিরা নতুন করে আরও ১ হাজার ৮২৭ জনকে হত্যা করেছে। এই সময়ে গাজায় তাদের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজায় একদিনে আরও ৪৪ জনকে হত্যা ইসরায়েলের

আপডেট সময় :