ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের পুরষ্কার ও স্মারক প্রদান

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখা কর্তৃক প্রদত্ত সময়ের মধ্যে ইউনিয়ন শাখার অধিনস্থ সকল ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি করায় কৃতিত্ব স্মারক পেয়েছেন ছাত্র জমিয়তের ইউনিয়ন প্রতিনিধিগণ। কাজের ধারাবাহিকতা ও অগ্রগামিতায় পুরষ্কার প্রদান করেন সিলেট-৬ আসনের এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদ। ৪ শাখাকে নগদ বিশ হাজার টাকা করে অর্থ পুরষ্কার ও কৃতিত্ব স্মারক প্রদান করা হয়েছে।
গত রোববার বাদ মাগরিব গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে শাখার সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ এর পরিচালনায় ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক শাখার আওতাধীন ইউনিয়ন, পৌর ও ক্যাম্পাসের নির্ধারিত দায়িত্বশীল নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে পুরষ্কার পেয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ১নং বাঘা ইউনিয়ন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ৫নং বুধবারী বাজার ইউনিয়ন, ছাত্র জমিয়ত বাংলাদেশ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন,ছাত্র জমিয়ত বাংলাদেশ ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন।
নেতাকর্মীরা এমন সম্মান পাওয়ার পর ফেসবুকে নিজেদের অনুভূতি প্রকাশ করে লিখেন, এই হাসি হাড়ভাঙা পরিশ্রম পরবর্তী পুরুষ্কার পাওয়ার পরের। কেউ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ৬ সংসদীয় আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের পুরষ্কার ও স্মারক প্রদান

আপডেট সময় :