ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

গোলাপগঞ্জে ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রনি হোসেন (২৯) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১০ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটে।
নিহত রনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া উত্তরপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। তিনি পৌরসভার কদমতলী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের বসবাস করতেন।
নিহতের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের আগে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর পরকীয়া নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন রনি। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।
জানা গেছে, গতকাল শনিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় ছুরিকাঘাতে আহত হন রনি। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রনির মা রত্না বেগম বলেন, ‘কয়েকদিন আগে ছাত্রদল নেতা রাজুর স্ত্রী আমার ছেলের কাছে একটি বিচার দেন, তার স্বামী অন্য মহিলার সঙ্গে পরকীয়া করছে। এটা নিয়ে রাজুর সঙ্গে রনির দ্বন্দ্ব ছিল। এছাড়া আর কারও সঙ্গে আমার ছেলের সঙ্গে কোনো পূর্ব শত্রুতা ছিল না। রাজুই আমার ছেলেকে হত্যা করেছে।’
গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তাক আহমদ বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক কর্মীরা বলছেন একটি পরকীয়ার ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত

আপডেট সময় :