জবাই করা হরিন ও ফাঁদসহ শিকারী আটক
- আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন বাদুরতলা খাল থেকে আনুমানিক ৪ মন (১৬০) কেজি ওজনের ২ টি জবাই করা হরিন ও ৯০০ ফিট হরিণ শিকারের ফাঁদসহ মো: হানিফ (৪৫) নামের এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হানিফকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মো: হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে৷
এ সময় দুটি জবাইকৃত পুরুষ হরিণের মাংস (আনুমানিক ১৬০ কেজি) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। পাশাপাশি হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফিট ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
পরে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বলেন, আটককৃত আসামী মো: হানিফকে (৪৫) আদালতে সোপর্দ করেছি। জবাই করা হরিন দুটি মাটি চাপা দেবার প্রস্তুতি চলছে।














