ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নওগাঁয় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট

জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস

কামরুল হাসান জীবন, নওগাঁ
  • আপডেট সময় : ৩১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শব্দদূষণ নিয়ন্ত্রণে ‘সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় আজ রবিবার নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রশান্ত কুমারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির অপরাধে ৫টি ট্রাকের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে পথচারী ও চালকদের মাঝে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। শব্দদূষণ নিয়ন্ত্রণে তার সক্রিয় ভূমিকা ও তাৎক্ষণিক পদক্ষেপের জন্য উপস্থিতরা প্রশংসা জানান।
অভিযানে নিরাপত্তা দায়িত্বে ছিলেন নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ বিরোধী এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁয় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট

জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস

আপডেট সময় :