ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

জর্ডানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ৫২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জর্ডানে ফিলিস্তিনিদের পক্ষে সাপ্তাহিক যে বিক্ষোভ কর্মসূচি হতো সেটিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ গত শুক্রবার এ তথ্য জানায়। গত সপ্তাহে জর্ডান জানায়, তাদের নিরাপত্তা বাহিনী দেশে সশস্ত্র হামলার একটি পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ওই সময় সন্দেহভাজন হিসেবে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জর্ডানের সংবাদমাধ্যমে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা রকেট ও ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করছিল। তাদের কয়েকজন সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এতে তারা জানিয়েছেন, তারা মুসলিম ব্রাদারহুডের সদস্য। জর্ডানে সাধারণত প্রতি শুক্রবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ। এতে ফিলিস্তিনের হাজার হাজার পতাকা উড়াতে দেখা যায়। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া হয়, জর্ডানে প্রকাশ্যে বিদেশি দেশের পতাকা উড়ানোতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জর্ডান ১৯৯৪ সালে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে। তবে দেশটির নাগরিকের প্রায় অর্ধেকই ফিলিস্তিনি বংশোদ্ভূত। এ কারণে সেখানে ইসরায়েল বিরোধী মনোভাব বেশ জোরালো। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েল যখন গাজায় বর্বরতা শুরু করে তখন এই মনোভাব আরও তীব্র হয়। গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে প্রতি সপ্তাহে তারা বিক্ষোভ আয়োজন করছিলেন। তবে জর্ডানে হামলা পরিকল্পনার খবর ফাঁস হওয়ার পর এই বিক্ষোভে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্ডানে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে নিষেধাজ্ঞা

আপডেট সময় :