ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) দুপুর ১ টার সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী, সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান, ডামুড্যা থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট শাহাদাত হোসেন,পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর মাদবর,
বিএনপি সৈয়দ জিল্লুর রহমান মধু,উজ্জ্বল সিকদার, শ্যামল বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি,পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সাংবাদিকদের জানান, ডামুড্যা উপজেলায় এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও বিতরণ করা হবে। পৌর সভায় ১হাজার ও প্রতিটি ইউনিয়নে ২০০টি করে চারা রোপন করা হবে। আজ প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় বৃক্ষরোপন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধণকারী বৃক্ষগুলো লাগানো হবে।

















