ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

দেশে এখন সব পুলিশ লীগ: মির্জা ফখরুল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৬৫২ বার পড়া হয়েছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, দেশে এখন আওয়ামী নেই, সব পুলিশ লীগ।

আওয়ামী লীগ সরকার কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। তারা ভয় দেখিয়ে, প্রতারণা করে, ভুল বুঝিয়ে এবং জোর করে ক্ষমতা দখল নিয়ে থাকতে চায়।

এই রাষ্ট্রকে তারা সত্যিকার অর্থে গভীর পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে এখন আওয়ামী লীগ নাই, সব পুলিশ লীগ।

শুক্রবার (১২ এপ্রিল) জেলার হরিপুর উপজেলার পুলিশ হেফাজতে মৃত্যু উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেনের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্যে সাক্ষাকারে এসে এসব কথা বলেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আকরামের ঘটনাই নয়। আন্দোলন চলাকালে ৩০ জন নেতাকর্মীকে হত্যা এবং প্রায় ৬০ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ৭০০ থেকে ৮০০ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে।

বিগত কয়েকদিনের মধ্যে তারা ২৭ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে।

এবারে আপনাদের ঈদ আনন্দের হয়নি। দানবীয় সরকার আপনার সন্তানকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছে। আমাদের ছেলে-মেয়েরা ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছে। অথচ সরকার জোর করে ক্ষমতা দখল করে রয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে এখন সব পুলিশ লীগ: মির্জা ফখরুল

আপডেট সময় :