ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নবীনগরে একাধিক নতুন ব্রিজের পাশে গভীর গর্ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল হলেও কর্তৃপক্ষ নিরব!

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • আপডেট সময় : ৩১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের নবীনগর অংশে নির্মিত নতুন দুটি ব্রীজে পাশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে।বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে সমাধানে চেয়ে লেখালেখি হলেও এখন পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের কার্যকর কোনো উদ্যোগ নেই।
উক্ত সড়কের ভোলাচং বাজার সংলগ্ন ব্রিজ ও কড়ইবাড়ি ব্রিজের পাশে গভীর গর্ত তৈরি হয়েছে এ নিয়ে স্থানীয় পথযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে এই ব্রিজগুলো পাশে রাস্তায় বড় বড় গভীর গর্ত হওয়ায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।
রাতের আঁধারে সিএনজি অটোরিকশা পড়ে যেতে পারে এসব গর্তের ভেতরে,ঘটতে পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে,নবীনগর দক্ষিণ এলাকার কয়েকটি ইউনিয়ন ও পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার অধিকাংশ মানুষ তাদের প্রয়োজনীয় কাজে নবীনগর উপজেলায় আসা যাওয়া করতে এই সড়কটি ব্যবহার করতে হয়। তাছাড়াও অসুস্থ রোগী স্কুল-কলেজের শিক্ষার্থী ও চলাচল করে এই সড়কটি দিয়ে।
স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নতুন এই ব্রিজগুলোর পাশে সংস্কার না হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে,ইতোমধ্যে কয়েকজন ছোট খাটো দুর্ঘটনার শিকার হয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোন পদক্ষেপ নেয়নি,অনতিবিলম্বে এই ব্রীজ গুলোর পাশে মেরামত না করা হলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
এই বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর জানান,বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আমি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি”
পুরো বিষয়ে সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর নিজাম উদ্দিন বলেন “আগামী কালের মধ্যে রাস্তাটির সংস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে”।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে একাধিক নতুন ব্রিজের পাশে গভীর গর্ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল হলেও কর্তৃপক্ষ নিরব!

আপডেট সময় :