ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

নবীনগরে মাদক ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক সরবরাহকারী ও কথিত মাদক ব্যবসায়ীদের গডফাদার আশরাফুল ইসলাম ওরফে সেলিমের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে আজ (৮/৬/২৬) নারুই-ব্রাহ্মণহাতায় নবীনগর-রাধিকা সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন মাষ্টার, মো. সজিব প্রমুখ।
বক্তারা বলেন- “আশরাফুল ইসলাম ওরফে সেলিমের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সেলিমের বিরুদ্ধে ৫ আগস্টের হত্যা মামলাসহ ৪টি হত্যা মামলা রয়েছে। হত্যা মামলা থাকার পরও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। সেলিমসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।”
অভিযুক্ত আশরাফুল ইসলাম সেলিমের সাথে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে মাদক ব্যবসায়ীর বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় :