ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নালিতাবাড়ীতে ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

মো. আজিনুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর )
  • আপডেট সময় : ১৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।২৪ এর গণঅভ্যুত্থানের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটে।
গতকাল মঙ্গলবার বিকালে নালিতাবাড়ী শহীদ মুুক্তিযোদ্ধা মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা আমীর মাওঃ আফসার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। আলোচনা সভা শেষে মুুক্তিযোদ্ধা মঞ্চ চত্বর থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ চত্বরে গিয়ে গণমিছিলের কার্যক্রম শেষ করেন।
অপরদিকে বাংলাদেশ ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছে। আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে নালিতাবাড়ী আড়াইআনী বাজারে বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার দলীয় কার্যালয়ে মাওঃ আবুবক্করের সভাপতিত্বে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দলের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মাওঃ আব্দুল্লাহ আল কায়েস সহ দলের অন্যান্য নেতা কর্মীরা।
দোয়া অনুষ্ঠান শেষে এক বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। আলোচনা সভা শেষে গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে ২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় :