ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নিখোঁজের দুইদিন পর নিজের অফিস থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ২১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে নিখোঁজ থাকার দুই দিন পর আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ নিজ অফিস থেকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বেগমগঞ্জে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহীম ভান্ডারী মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে তার কার্যালয়ের পাশের এক দোকানদার অফিস থেকে কিছু পড়ার শব্দ শুনতে পান। পরে তিনি দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে রহীম ভান্ডারীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গলায় একটি গামছা পেঁচানো ছিল। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ, পিবিআই এবং র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্য— নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিখোঁজের দুইদিন পর নিজের অফিস থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় :