নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতার মৃত্যু
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (২৪) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে কবিরহাট বাজারের একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় পাশের ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এনামুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নিহত এনামুল হক কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক কামরুল হুদা চৌধুরী লিটনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















