ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

পাইকগাছায় হিতামপুর এলাকার বেড়িবাধ ভেঙে যেকোনো সময় এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা

আব্দুল মজিদ, পাইকগাছা (খুলনা)
  • আপডেট সময় : ১৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার পাইকগাছার হিতামপুর এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ খুবই ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার হিতামপুর মৌজাস্থ চরেরবিল নামক স্থানে কপোতাক্ষ নদের ওয়াপদার বাঁধ বার বার ভেঙ্গে নদে বিলীন হচ্ছে। সম্প্রতি ভাঙ্গনে ১৭০ মিটার ওয়াপদা বাপক ক্ষতিগ্রস্ত হলে উক্ত বাঁধ নির্মাণে ৫৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাধের চলমান কাজের মাটি ধ্বসে পড়ছে। গতকাল মঙ্গলবার দুপুরের বাঁধ ভেঙ্গে যায়। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। বিষয়টি কতৃপক্ষকে তাৎক্ষণিক ভাবে অবহিত করা হলে উপ বিভাগীয় সহকারী প্রৌকশলী এসএম রিফাত বিন রফিক (এসডিও)বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে স্থানীয় চরের বিলের জমির মালিক তৈয়েবুর রহমান বলেন, ইতিপূর্বে একবছর আগে প্রচন্ড ভাঙ্গনে চরের বিল সম্পুর্ন প্লাবিত হয়ে ১৬ শত বিঘা জমির মাছ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। পরবর্তীতে বিকল্প বাঁধ নির্মান করা হয়, আবারও সে বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। ঘের মালিক মিনারুল ইসলাম জানান, আমার কয়েকটা চিংড়ী ঘের রয়েছে। কিছুদিন পর ধান রোপন করা হবে। এমতস্থায় দ্রুততম সময়ে ওয়াপদার বাঁধ মজবুত করা না গেলে ধান ও মাছ চাষে মারাত্মকভাবে বাঁধাগ্রস্থ হবে। পাউবি’র উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম রিফাত বিন রফিক বলেন, পানির চাপ প্রচন্ড। এজন্য ভাঙ্গন যেনতেন ভাবে রোধ করা যাবেনা। নতুন করে ব্যবস্থা নিতে হবে। উর্ধতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাইকগাছায় হিতামপুর এলাকার বেড়িবাধ ভেঙে যেকোনো সময় এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা

আপডেট সময় :