ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

বদলগাছীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালিত মেসার্স ফাইম ইটভাটা, মেসার্স আলফালা ব্রিকস এবং মেসার্স নয়ন ব্রিকস—এই তিনটি ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মোট ৪০ হাজার টাকা জরিমানা** ধার্য ও আদায় করে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এসময় জেলা পুলিশের সদস্যরা এবং ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টকে নিরাপত্তা সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বদলগাছীতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

আপডেট সময় :