ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের তথ্যানুসন্ধান দল।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত কাজ শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। সুইজারল্যান্ডের জেনেভা থেকে তিন সদস্যের প্রতিনিধিদলের সোমবার ঢাকায় পৌছেন। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার দপ্তরে সাক্ষাত করেন।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, জাতিসংঘের তদন্ত দলের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা চাই, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করুক। তারা তদন্তের কাজে কোথাও গেলে, সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয়, সে রকম লজিস্টিকস সহযোগিতা করতে আমরা রাজি আছি। এটি তাদের বলেছি।

জাতিসংঘের তথ্যনুসন্ধান মিশন সরকারের কাছে কোনো সহযোগিতা চেয়েছে কি না, প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখনো তারা সহযোগিতার বিষয়ে কিছু বলেনি। তারা নিজেরাই সবকিছু আয়োজন করতে পারবে বলে মনে করছে। প্রয়োজন হলে তারা জানাবে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আরও একাধিক বৈঠক করেছেন জাতিসংঘের প্রতিনিধিদলের সদস্যরা।

প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে চার সপ্তাহ অবস্থান করবে। তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েক দিন তাঁরা থাকতে পারেন। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে।

তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল

আপডেট সময় :