ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

ভান্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার,পায়ে বাঁধা ছিল ইট

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল থেকে রব্বানি বেপারী (২৫) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন সুনীল শিকদারের বাড়ির সামনে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রব্বানি বেপারী দক্ষিণ ভিটাবাড়িয়া ৬ নং ওয়ার্ডের মোঃ মন্টু হাওলাদের পুত্র।
স্থানীয়রা জানান, সকালে খালে মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল এবং পায়ে ইট বাঁধা ছিল, যাতে মরদেহ ভেসে না ওঠে। নিহত রব্বানি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রব্বানির পিতা মন্টু হাওলাদার জানান, রবিবার অনুমান রাত ১০টার দিকে রবিউল, ইলিয়াস, সুদেব ও মিলন তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, মৃত দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। নৌ পুলিশে জানানো হয়েছে ,আমরা তাদের সহযোগীতা করবো এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভান্ডারিয়ায় খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার,পায়ে বাঁধা ছিল ইট

আপডেট সময় :