ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাট পলাশ গ্রেফতার

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ৯সম্রাট সাইফুল ইসলাম ওরফে পলাশ গ্রেফতার হয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় মধুখালী থানা পুলিশ ও যৌথবাহিনী অভিযান পরিচালনা করে উপজেলার কামারখালীর রাজধরপুর থেকে মাদক সম্রাট পলাশকে গ্রেফতার করে। এ সময় আটককৃত পলাশের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ও সাড়ে ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।বৃহস্পতিবার সকালে আটককৃত পলাশ ও তার পলাতক সহযোগীর নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি রাজধর গ্রামের এম এ মান্নানের ছেলে মাদক সম্রাট এই সাইফুল ইসলাম ওরফে পলাশ দীর্ঘদিন ধরে মাইশা ইটভাটার পরিত্যক্ত একটি ঘরে ইয়াবা ফেনসিডিল ও গাজার পাইকারি ব্যবসা করে আসছিল, মাইশা ইটভাটা ফরিদপুরও মাগুরা জেলার সীমান্তবর্তী ও মধুমতির তীরে অবস্থিত হওয়ায় এই এলাকাটি মাদকের অভয়ারণ্য বলে পরিচিত,মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে মাদক সম্রাট পলাশের ৫০/৬০ জনের মদক,কারবারী একটি বিশাল বাহিনী রয়েছে, এদের মাধ্যমে পলাশ ব্যবসায়িক লেনদেন করে থাকে। মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বলেন পলাশকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলাম, সোর্সের মাধ্যমে খবর পেয়ে গতকাল যৌথ বাহিনীর অভিযানে পলাশকে গ্রেফতার করা হয় ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক সম্রাট পলাশ গ্রেফতার

আপডেট সময় :