ঢাকা ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

মনোহরগঞ্জে জুলাই শহীদ মনিরের কবর জিয়ারত

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • আপডেট সময় : ২৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘জুলাই আন্দোলন’-এর শহীদ মনির হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছে মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টায় শহিদ মনিরের কবরে ফুল এবং জিয়ারত শেষে জুলাই আন্দোলনে সকল শহিদদের মাগফিরাত এবং আহত সবার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী শাহআলম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র সমন্বয়করা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শহীদ মনির হোসেন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মমতাজুর রহমানের ছেলে। তিনি ঢাকা পপুলার হাসপাতালে ২২ জুলাই শহীদ হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরগঞ্জে জুলাই শহীদ মনিরের কবর জিয়ারত

আপডেট সময় :