ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

যুক্তরাষ্ট্রের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট নির্বাচনে কলাপাড়ার জোবাইদা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির শূন্য হওয়া অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৩৬ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পটুয়াখালীর কলাপাড়ার মেরী জোবাইদা। সে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী এরশাদ উল্লাহ ভুঁইয়ার মেয়ে। এ বিষয়টি সারাদেশে আলোচিত রয়েছে। কলাপাড়ায় রয়েছে আলাদা আলাপচারিতা। সুখ্যাতি ছড়াচ্ছে সর্বত্র।
গত শুক্রবার (২৮ নভেম্বর) এস্টোরিয়ায় তার প্রার্থীতায় আনুষ্ঠানিক সমর্থন দেন স্টেট সিনেটর জন লু। এতে তার বিজয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। জন লু বলেছেন, “নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ রক্ষায় জোবাইদার মতো একজনের প্রয়োজন।” তিনি ভোটারদের জোবাইদাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
ডিস্ট্রিক্ট–৩৬ আলোচিত, কারণ এখানকার অ্যাসেম্বলিম্যান ছিলেন সদ্য নির্বাচিত মেয়র জোরান মামদানি। ফলে তার উত্তরসূরি নিয়ে উৎসাহ বেশি। মেরী জোবাইদা এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি অভিবাসী ও বাংলাদেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে বিশেষ উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ২০০১ সালে আমেরিকায় আসা জোবাইদা কমিউনিটি হেলথ, পাবলিক স্কুলসহ বিভিন্ন বিষয়ে কাজ করে মূলধারার রাজনীতিতে পরিচিতি পেয়েছেন। তিনি ভোটারদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি মেরী জোবাইদা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন।
তিনি আশ্বাস দেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নাগরিকদের সমস্যা সমাধানে সক্রিয় থাকবেন। এই রাজনীতিবিদ কমিউনিটি হেলথ আউটরিচ ও পাবলিক স্কুল ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে কলাপাড়া উপজেলার সর্বত্র জোবাইদার সাফল্যের খবরটি সর্বত্র ইতিবাচক আলোচনায় পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট নির্বাচনে কলাপাড়ার জোবাইদা

আপডেট সময় :