ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক অর্থহীন : ইরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ২৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের আকস্মিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন মনে করছে ইরান। তাদের অভিযোগ, হামলায় হোয়াইট হাউজের সমর্থন ছিল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েইল বাঘাইকে উদ্ধৃত করে দেশটির বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আচরণ দেখে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন মনে হচ্ছে। একদিকে সমঝোতা করার চেষ্টা করে অন্যদিকে ইরানের সীমানায় ইসরাইলকে হামলার অনুমতি দেয়া কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরাইল কখনোই হামলা চালাতো না।
বাঘাইয়ের বক্তব্যের আগে একই দিন (১৩ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি স্থায়ী প্রতিনিধি অভিযোগ করেন, ইসরায়েলের হামলা মার্কিন মদদে পরিচালিত হয়েছে। তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বরং পাল্টা পরামর্শ দিয়েছে, ইরানের এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা করে ফেলা উচিত। পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই তেহরানের সঙ্গে আলোচনা করে আসছে ওয়াশিংটন। ইতোমধ্যে পাঁচ দফা বৈঠকের পরও ফলপ্রসূ কোনও সিদ্ধান্ত আসেনি। রোববার ওমানের মাসকাটে ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল। ইসরায়েলি হামলার পর সেটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ইসরাইল ও তার মিত্রদের অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। তেহরান তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করে, কেবল বেসামরিক বা শান্তিপূর্ণ কাজের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলমান আছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করে ইতোমধ্যে সমৃদ্ধকৃত তেজস্ক্রিয় মৌল যেন অন্যদেশে পাঠিয়ে দেয় ইরান। তাদের দাবি এক বাক্যে মেনে নেয়নি ইরানি শাসকগোষ্ঠী।
এদিকে, হামলার বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে অবগত ছিলেন। এতকিছুর পরও তিনি ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক অর্থহীন : ইরান

আপডেট সময় :