ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

​রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপন ভাইদের জমি দখলের অভিযোগ

শান্ত মিয়া, জাজিরা (শরীয়তপুর)
  • আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর মোল্লা কান্দি এলাকায় রাজনৈতিক প্রভাব অপব্যবহার করে আপন ভাইদের জমি দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে দুদু মিয়া মোল্লা ও তার পরিবারের বিরুদ্ধে। গতকাল শনিবার (১২ জুন) পালেরচরে ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ ওই জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন ছোট ভাই দুদু মিয়া।
​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে উপজেলার ১০৮ নম্বর শরীফাবাদ চর মৌজার বিআরএস ৪৩০ নম্বর খতিয়ানের ১০৬ শতাংশ জমি চার ভাইয়ের নামে ক্রয় করেন বড় ভাই তোতা মোল্লা। পরবর্তীতে ২০১৮ সালে চার মালিকের অন্যতম অংশীদার দাদন মোল্লা তার ভাগের জমি বাকি তিন ভাইয়ের কাছে বিক্রি করে চলে যান। গত ২৬ বছর ধরে জমিটি লম্বালম্বিভাবে সব ভাই সমানভাগে ভোগদখল করে আসছিলেন। তবে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। অভিযোগ উঠেছে, দুদু মিয়া মোল্লা তার ছেলে প্রান্তরের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সরকারি রাস্তার পাশের মূল্যবান ও উঁচু অংশটি এককভাবে দখলে নেন এবং সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণের প্রস্তুতি শুরু করেন।
​এ ঘটনার পর বড় ভাই তোতা মোল্লা এবং মেজো ভাই প্রয়াত রব মোল্লার সন্তানেরা পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশ-বৈঠকেও কোনো সমাধান মেলেনি। নিরুপায় হয়ে ভুক্তভোগীরা ২০২৫ সালে শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। আদালতের নির্দেশ ও পুলিশের হস্তক্ষেপে কিছুদিন কাজ বন্ধ থাকলেও, কিছুদিন পর পর দুদু মিয়া আবারো ঘর তৈরির পাঁয়তারা চালান। সর্বশেষ চলতি বছরের ৮ জুন (২০২৬) ভুক্তভোগী পরিবারগুলো পুনরায় আদালতের দ্বারস্থ হন।
​স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান ভুলু বলেন, “আমরা স্থানীয়ভাবে বহুবার এই বিরোধ মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বড় ভাই তোতা মোল্লাই দুদু মিয়াকে লালন-পালন করে বড় করেছেন। অথচ আজ দুদু মিয়ার ছেলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের আপন জ্যাঠা ও চাচাতো ভাইদের ওপর জুলুম করছে।”
​প্রয়াত রব মোল্লার ছেলে মামুন মোল্লা অভিযোগ করে বলেন, “কয়েক বছর আগে আমাদের ফুফুদের উপস্থিতিতে আমি নিজে দাঁড়িয়ে থেকে জমি বণ্টন করে দিয়েছিলাম। আমরা এখন এই জমিতে থাকি না, রাস্তার অপর পাশে আলাদা জমি কিনে বাড়ি করেছি। কিন্তু আমার ছোট চাচা (দুদু মিয়া) এখন জোর করে বড় চাচাকে পেছনের নিচু অংশ নিতে বাধ্য করছেন এবং নিজে রাস্তার সামনের পুরো অংশ দখল করে নিচ্ছেন। এমনকি বড় চাচার যাতায়াতের রাস্তাটুকুও তিনি বন্ধ করে দিয়েছেন।”
​এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ জানান, “বিরোধপূর্ণ ওই জমির বিষয়ে মহামান্য আদালতের একটি নির্দেশনাপত্র আমরা পেয়েছি। মামলাটি আদালতে চলমান থাকা অবস্থায় ওই স্থানে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

​রাজনৈতিক প্রভাব খাটিয়ে আপন ভাইদের জমি দখলের অভিযোগ

আপডেট সময় :