ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আমজাদ সরদার (৫০)। তিনি পাংশা পৌর এলাকার গুদিবাড়ী গ্রামের ফটিক সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ সরদার ভ্যান নিয়ে পাংশা থেকে কালুখালী উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলেন। পথে বোয়ালিয়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেট সময় :