ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

রামুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামুতে ৯ ডিসেম্বর মঙ্গলবার ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, রামু পাবলিক লাইব্রেরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু, সদস্য মাওলানা মোহছেন শরীফ, সাইফুল ইসলাম চৌধুরী কলিম, সুকুমার বড়ুয়া ও শাহ আলম।
সভায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন কর্তৃক জারীকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুনীর্তির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, মতবিনিময় সভা, আলোচনা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি উদযাপন করবে। তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সততা সংঘ প্রতিষ্ঠায় উদ্যোগ নিবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ কমিটি কমিশনের নির্দেশনা অনুসরণ করে অহিংস পদ্ধতিতে ও প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা

আপডেট সময় :