ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

লোহাগাড়ায় ইসলামী ব্যাংক চাকরিচ্যুতদের মানববন্ধন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ই আগস্টের পর বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পূণরায় চাকরিতে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আমিরাবাদ বটতলী মোটর স্টেশনস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) লোহাগাড়া শাখার সামনে সাতকানিয়া-লোহাগাড়া ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ফোরামের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহানসহ অনেকে।
বক্তারা বলেন, ৫ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যান্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে বর্তমানে আমরা বেকার পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কস্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরিতে আমাদের পূণর্বহাল করা প্রয়োজন।
বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি আমরা আবেদন করছি পূণরায় আমাদের চাকরিতে পূণর্বহল করে আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করছি।
মানববন্ধনে চাকরিচ্যুত প্রায় ২০০ জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লোহাগাড়ায় ইসলামী ব্যাংক চাকরিচ্যুতদের মানববন্ধন

আপডেট সময় :