ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

শেরপুরের আকরামকে পিটিয়ে হত্যা করেছে ভারত! মরদেহ ফেরতের চেষ্টা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ১৯০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। গত সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে কৈথা কোণা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। নিহত ব্যক্তির নাম আকরাম (৩৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত জহির পাগলার ছেলে। ভারতীয় পুলিশ জানায়,সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া জানান,আকরামের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজন মরদেহ দেশে ফেরানোর জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছেন। নিহতের বড় ভাই ও পান ব্যবসায়ী শেখ ফরিদ বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আকরামের মৃত্যুর খবর পাই। তবে কীভাবে সে ভারতে গেল, কিছুই জানি না। মরদেহ ফেরানোর জন্য আমরা বিজিবির সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ জানান,ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে আকরামের এহেন মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামবাসীদের শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের আকরামকে পিটিয়ে হত্যা করেছে ভারত! মরদেহ ফেরতের চেষ্টা

আপডেট সময় :