ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

শেরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শেরপুর শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুরে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি,সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, জিএম আজছার বাবুল, মনিরুজ্জামান রিপন,সুলতান আহমেদ ময়না,নাঈম ইসলাম, জাহিদুল হক মনির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবী সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে।
মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো.আবু হানিফ,কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় :