ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন হুদাকুশোবাড়িয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আহত আমজাদ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় তিনি আওধা বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। সেসময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, জামাল উদ্দিন, রুবেল শেখ, আতিক মোল্লা, নিশান, তুষার শেখ ১২/১৩ জন ধরহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল বারি মোল্লার সামাজিক দলে না মেশায় আমজাদ হোসেনকে সেখান থেকে তুলে নিয়ে একটি দোকানের পাশে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে আহত অবস্থা আমজাদ হোসেনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, মারধরের ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

আপডেট সময় :