সরিষাবাড়ীতে জুলাই অভ্যুত্থানে তিন শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
- আপডেট সময় : ৩০১ বার পড়া হয়েছে
জুলাই গণ-অভ্যুত্থানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটা সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসিন উদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁরা শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল (শুভ),কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, একাডেমি সুপারভাইজার মোঃ রুহুল আমিন বেগ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, পাট কর্মকর্তা মোঃ আওরঙ্গ যেব আতা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ইউএনও মহসিন উদ্দিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনে তাদের বলিদান আমাদের প্রেরণা।
















