সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে তাড়াইলে সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ২২৩ বার পড়া হয়েছে
গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন কে গলা কেটে হত্যার প্রতিবাদে দ্রুত ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা ইউনিট, তাড়াইল প্রেসক্লাব ও তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতি, যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার সকাল ১১ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তাড়াইল সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ শহীদুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি হালিম দাঁদ খান ফারুক, তাড়াইল সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দিলোয়ার হোসেন খান,সাংবাদিক রবীন্দ্র সরকার, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম,সাংবাদিক জুবায়ের হোসেন, দৈনিক গণমুক্তি পত্রিকার রাজু শিকদার, সাংবাদিক সংস্থার সহ-সভাপতি কালাম ভূইয়া,দপ্তর সম্পাদক রিপন, ভোরের আকাশের সাংবাদিক হুমায়ুন রশিদ জুয়েল, কালের নতুন সংবাদের উপজেলা প্রতিনিধি মজিবুল হক চুন্নু,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান রতন,জুয়েল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
গাজীপুরের প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সংবাদকর্মীর কণ্ঠরোধ নয় এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা দ্রুত এর গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি,বক্তারা অবিলম্বে হত্যাকারীদের সাথে জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।















