ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

সাপাহারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের কর্মবিরতি

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ে নওগাঁর সাপাহারে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদমর্যাদার মাঠপর্যায়ের কর্মীরা টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে মাঠপর্যায়ে কর্মরতরা কাজের প্রাপ্য মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মাঠকর্মীরাই। কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগবিধি বাস্তবায়িত না হওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য নির্ভর করে মাঠপর্যায়ের এই তিন ক্যাডারের ওপর। অথচ তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় পারিবারিক ও সামাজিকভাবে তারা নানা সংকটে পড়ছেন। দ্রুত সময়ে দাবি বাস্তবায়ন না হলে পরিবার পরিকল্পনা সেবার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত FWV, FWA ও FPI পদমর্যাদার নারী-পুরুষ কর্মীরা উপস্থিত ছিলেন। সকলেই একযোগে দাবি জানান—সময়ক্ষেপণ না করে অবিলম্বে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়ন করতে হবে, অন্যথায় তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধাপে ধাপে বৃহত্তর কর্মসূচি পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাপাহারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীদের কর্মবিরতি

আপডেট সময় :